×

রংপুর

নীলফামারীতে পথশিশুদের নিয়ে মেহেদী উৎসব

Icon

মো. রাজীব চৌধুরী রাজু ,নীলফামারী থেকে

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

নীলফামারীতে পথশিশুদের নিয়ে মেহেদী উৎসব

ছবি: কাগজ প্রতিবেদক

রমজানের শেষ মুহুর্তে বাড়ছে ঈদ উৎসবের আমেজ। ঈদ কেনাকাটায় ব্যস্ত অনেকেই। তবে এই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত ছিন্নমূল পথশিশুরা। শুধুমাত্র পথশিশুদের মুখে হাসি ফোটাতে একটি সামাজিক সংগঠন ‘স্ট্যান্ড ফর চেঞ্জ ফাউন্ডেশন এর একদল তরুণ-তরুণী আয়োজন করেছে ব্যতিক্রমী ’মেহেদী উৎসব’।

বৃহস্পতিবার ও শুক্রবার জেলা শহরের বিভিন্ন স্থানে দুদিন ব্যাপী পথশিশুদের নিয়ে আয়োজিত এ মেহেদী উৎসবে অংশগ্রহণ করা ছোট্ট হাতগুলোতে নকশা আঁকার সঙ্গে সঙ্গে আনন্দে ভরে উঠছে কোমলমতি পথশিশুদের মুখ গুলো।

মেহেদী পরানোর এই আনন্দঘন মুহূর্তের পর শিশুদের মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রী। ঈদে নতুন পোষাক ও ঈদ সালামী পেয়ে আনন্দিত তারা। এদিকে, মেহেদী উৎসব আয়োজনের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে পেরে খুশি আয়োজকরাও। ভবিষ্যতেও পথশিশুদের নিয়ে আরও মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের।

”ছোট্ট এই উদ্যোগের মধ্য দিয়ে পথশিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। মানবিক এমন উদ্যোগ সমাজে আরও ছড়িয়ে পড়বে—এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা”।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App