×

রংপুর

স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

ছবি : সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

আদালত তার পর্যবেক্ষণে আসামিকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসায় নৃশংসভাবে খুন হয় অদিতা। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার দিন বিকেলে তার মা রাজিয়া সুলতানা স্কুল থেকে ফিরে মেয়ের রক্তাক্ত মরদেহ ঘরের ভেতর পড়ে থাকতে দেখেন। অদিতার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল।

হত্যাকাণ্ডের রাতেই পুলিশ সাবেক গৃহশিক্ষক রনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় রনির শরীরে ধস্তাধস্তির চিহ্ন এবং নখের আঁচড় পাওয়া যায়।

পুলিশ জানায়, রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করায় সে ক্ষুব্ধ ছিল। ঘটনার দিন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে অদিতাকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে বিষয়টি ধামাচাপা দিতে সে পৈশাচিকভাবে অদিতাকে হত্যা করে এবং ঘটনাটি ডাকাতি হিসেবে সাজানোর চেষ্টা করে।

পরবর্তীতে রনি আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

মামলাটির বিচার চলাকালীন আদালত বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অপরাধীর ফাঁসির দাবিতে সে সময় ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষ টানা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। আজকের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

র‍্যাংকিংয়ে নাহিদের বড় লাফ, খেলবেন পিএসএল ফাইনালে

র‍্যাংকিংয়ে নাহিদের বড় লাফ, খেলবেন পিএসএল ফাইনালে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App