×

রংপুর

বাংলাদেশের ভেতরে বিএসএফের ড্রোন, জব্দ করল বিজিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৪০ পিএম

বাংলাদেশের ভেতরে বিএসএফের ড্রোন, জব্দ করল বিজিবি

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব-পিলার এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোনটি দিয়ে সীমান্ত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ সীমান্তের প্রায় ১৫ থেকে ২০ গজ ভেতরে ভুট্টাক্ষেতে পড়ে যায়।

ঘটনার পর একজন কৃষক ড্রোনটি দেখতে পান। এদিকে ড্রোন পড়ার খবর পেয়ে বিএসএফ সদস্যরা সীমান্তে জড়ো হলে এলাকায় কিছুটা উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা ড্রোনটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের এক কর্মকর্তা জানান, ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট বিজিবির সঙ্গে যোগাযোগ করে ড্রোনটির বিষয়ে খোঁজ নিয়েছেন। বিজিবি জানায়, ড্রোনটি তাদের হেফাজতে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App