×

রংপুর

আসল ডিবির হাতে ‘ভুয়া ডিবি’ গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

আসল ডিবির হাতে ‘ভুয়া ডিবি’ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভুয়া ডিবি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নীলফামারীর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল জেলা সদরের চড়াইখোলা চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবিজুল ইসলাম (২৪) নামের এক ভুয়া ডিবি সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার সবিজুল ওই এলাকার মো. ইসাহাক আলীর ছেলে। তিনি ভুয়া ডিবি চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনগুলো দিয়ে বিভিন্ন নম্বর ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা করা হতো।

সূত্র আরও জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে সবিজুল স্বীকার করেছেন, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর প্রচারিত সংবাদ সম্মেলনের ভিডিও সম্পাদনা করে সেখানে তাঁর ব্যবহৃত ভুয়া নম্বর যুক্ত করেন। পরে নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে ওই নম্বরে যোগাযোগ করলে ডিবি পুলিশের সহায়তা পাওয়া যাবে এমন ক্যাপশন দিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

সাইবার প্রতারণার শিকার ব্যক্তিরা ওই নম্বরে যোগাযোগ করলে তিনি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সহায়তার আশ্বাস দিতেন। পরে বিকাশ ও নগদ নম্বর দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা গ্রহণ করে আত্মসাৎ করতেন বলে তিনি স্বীকার করেছেন।

জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি-ডিবি) মো. মতলুবর রহমান সাংবাদিকদের বলেন, “ধৃত ব্যক্তির বিরুদ্ধে নীলফামারী থানায় মামলার পর বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

৪৮ ঘণ্টায় কুয়েতে ২৪ ড্রোন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App