×

রংপুর

উদ্বোধনের আগেই ভাঙছে ড্রেনেজ প্রকল্প

Icon

এস আই সবুজ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৪:০০ পিএম

উদ্বোধনের আগেই ভাঙছে ড্রেনেজ প্রকল্প

ছবি : ভোরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মমিনপুর ডাঙ্গিরপাড় এলাকায় জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়নাধীন ড্রেনেজ উন্নয়ন প্রকল্পে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে। প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তায় পাইপলাইন স্থাপনের কাজ চললেও উদ্বোধনের আগেই একাধিক স্টেশন ফিট (সকেল) ভেঙে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, পাইপলাইনের নির্দিষ্ট দূরত্ব পরপর নির্মিত স্টেশন ফিটগুলোর নির্মাণমান অত্যন্ত নিম্নমানের। কয়েকটি স্থানে কংক্রিট ভেঙে গেছে। এছাড়া পাইপের মুখে নেট বা গ্রিল না থাকায় ময়লা-আবর্জনা সরাসরি পাইপে ঢুকে বর্ষাকালে পানি চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। এতে আবারও জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের আরো অভিযোগ, প্রকল্পে নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পাইপ বসানোর সময় ইনলেট ও আউটলেটের উচ্চতা এবং ঢালের সঠিক সমন্বয় না থাকায় মাঝপথে পানি জমে থাকছে। এতে পলি ও ময়লা জমে অল্প সময়েই ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়তে পারে।

এছাড়া বাড়ির সামনে নির্মিত স্টেশন ফিটগুলো খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছে। কোনো ঢাকনা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিশু, বয়স্ক ও পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় কেউ এসব খোলা গর্তে পড়ে আহত হতে পারেন।

এ বিষয়ে জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বলেন, আপনাদের কাছ থেকে বিষয়টি জানলাম। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জোংড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সোলেমান আলী বলেন, কাজের মান অত্যন্ত ভালো হয়েছে। নিম্নমানের কাজের অভিযোগ সঠিক নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, নিম্নমানের পাইপ ব্যবহার করে কাজ করা হয়ে থাকলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, প্রকল্পটির কাজ দ্রুত তদন্ত করে মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে প্রতিটি স্টেশন ফিটে টেকসই ঢাকনা এবং পাইপের মুখে নেট বা গ্রিল স্থাপনের মাধ্যমে ময়লা প্রবেশ রোধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তাদের মতে, এতে প্রকল্পের উদ্দেশ্য সফল হবে এবং ভবিষ্যতে জনদুর্ভোগও কমবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App