×

রংপুর

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি-জনতা

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি-জনতা

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জীমনাল সীমান্তে ফের ভারতীয় এক নাগরিককে পুশইনের চেষ্টা করে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবি ও এলাকাবাসীর বাধায় পিছু হটে তারা।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে পাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জীমনাল সীমান্ত নয়াবাড়ী এলাকায় এ ধরনের ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধীনস্থ পাটগ্রাম বিওপি হেডকোয়ার্টার আওতাধীন সীমান্ত পিলার ৮১৮-৮১৯-এর মাঝামাঝি অবস্থানে ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের বাগডোবরা ক্যাম্পের সদস্যরা ভারতীয় ১ জন নাগরিককে বিকেলবেলা পুশইনের চেষ্টা করে।

এ সময় বিজিবির টহল দলের সদস্য ও স্থানীয় জনগণ বাধা প্রদান করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পিছু হটে ওই নাগরিককে নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।

তবে এ বিষয়ে বিজিবির আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App