×

রংপুর

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বিয়ে বাড়ির বাস, আহত বেশ কয়েকজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বিয়ে বাড়ির বাস, আহত বেশ কয়েকজন

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে একটি বিয়ে বাড়ির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) ভোর ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ (শনিবার) পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি বরযাত্রীবাহী বাস নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া গোলাহাট মুজার মোড় এলাকায় পৌঁছালে ভোর আনুমানিক ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খালে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

এলাকাবাসী জানান, বরযাত্রীবাহী বাসটি পঞ্চগড় থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। দুর্ঘটনার সময় বাসটিতে ৫ জন নারী ও ২১ জন পুরুষসহ বেশ কয়েকজন শিশু ছিল বলেও তারা উল্লেখ করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ‘বাসটি কম পানির একটি খাদে তেমন কিছু ক্ষতি হয়নি। কয়েবজন সামান্য আহত হলে প্রাথমিক চিকিৎসা নেন। পরে অন্য বাস ধরে গন্তব্যে যান। 

তিনি আরো জানান, শনিবার সকালে বাসটি উদ্ধারের জন্য যন্ত্রপাতি আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

‘ফ্যামিলি কার্ডে ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে’

‘ফ্যামিলি কার্ডে ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App