×

রংপুর

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে (১৭আগস্ট) উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকরা তুহিন বাজার স্লুইচ গেট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নাউতারা ইউনিয়নের কাঁকরা এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার(১২) ও একই ইউনিয়নের নিজপাড়া এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা আক্তার(৪)। তারা সম্পর্কে  উভয়ে একে অপরের খালা ভাগ্নি।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে বারটার দিকে সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলছিলো। এক পর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখি আক্তার পানিতে নামলে সেও ডুবে যায়। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা ক্যানেলে নেমে দু’জনকে মৃত অবস্থায় করেন। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি বিষয়টি নিশ্চিত করে জানান, জায়গাটি ঝুঁকিপুর্ণ ছিলো। দুর্ঘটনা রোধে দ্রুত নিরাপত্তা নেয়া প্রয়োজন।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) শওকত আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App