×

রংপুর

সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ, দুই পুলিশ বরখাস্ত

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ, দুই পুলিশ বরখাস্ত

ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে নদীতে ডুবে মারা যাওয়া দুই শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে দুই শিশুর জানাজার সময় এ ঘটনা ঘটে। পরে তদন্ত কার্যক্রমে ত্রুটির অভিযোগে ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে নাটোর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—গুরুদাসপুর থানার এসআই আবুল বাশার (৪৫) ও কনস্টেবল রাকিব হোসেন (৩৬)।

নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে ডুবে মারা যাওয়া দুই শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য এসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব ঘটনাস্থলে গিয়েছিলেন। তাদের তদন্ত কার্যক্রমে বিভিন্ন ত্রুটি পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পুলিশ সূত্র জানায়, হামলার শিকার হওয়ার পর ওই দুই সদস্য থানায় খবর দেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের দুই শিশু—ফারহান ইসলাম ও লাম ইসলাম নন্দকুঁজা নদীতে ডুবে মারা যায়। ফারহান চন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম একই গ্রামের বাবুল ইসলামের ছেলে। তারা দুজনই চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরে খাওয়ার পর দুই শিশু নদীতীরের একটি আমবাগানে খেলতে যায়। পরে খেলার ছলে তারা নন্দকুঁজা নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায়। নদীর পাড়ে থাকা এক ব্যক্তি বিষয়টি দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালান। পরে তাদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় শিশু দুটির লাশ ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে আনা হলে সেখানে জানাজার আয়োজন করা হয়। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

স্থানীয় বিএনপি নেতা সামসুল হক বলেন, জানাজার প্রস্তুতির সময় দুই পুলিশ সদস্য সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য সেখানে যান এবং লাশ থানায় নেওয়ার কথা বলেন। এ সময় কাফনের কাপড় সরিয়ে মরদেহ পরীক্ষা করার বিষয়টি নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোক ও আবেগঘন পরিস্থিতির মধ্যে পুলিশের কার্যক্রম নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি দুই পুলিশ সদস্যের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি ও ইটপাটকেল নিক্ষেপ করেন। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা ওয়াপদা বাজারের একটি দোকানে আশ্রয় নেন।

সামসুল হক আরও বলেন, পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত পুলিশ গিয়ে দুই সদস্যকে উদ্ধার করে।

গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা এস এম রিয়াজুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দুই পুলিশ সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ বাংলাদেশির মরদেহ আসছে কাল

সৌদিতে কারখানায় আগুন ৯ বাংলাদেশির মরদেহ আসছে কাল

কারাগারে বিদিশা সিদ্দিক

প্রতারণা মামলা কারাগারে বিদিশা সিদ্দিক

হজ কার্যক্রমে অনুমতি পেলো আরও ৩৮ এজেন্সি

হজ কার্যক্রমে অনুমতি পেলো আরও ৩৮ এজেন্সি

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App