×

সরকার

পানি সম্পদ প্রতিমন্ত্রী

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না

ছবি: ভোরের কাগজ

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না। গত ইন্টেরিয়াম সরকারের আমলে দেশের ১২৭টি মাজার ধ্বংস করতে চেয়েছিলেন। বন্ধ করে দিতে চেয়েছিলেন মাজারগুলো। একজন মুসলমান হয়ে অন্য আর একজন মুসলমান মাজারের খাদেমকে পুড়িয়ে হত্যা করেছিলেন। আর যদি কোনো মাজার ধ্বংস করা হয় তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না।

বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের বিজয় চত্বরে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামায়াতের জশনে জুলুছে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যেখানে সারের ডিলার নেই সেখানে সারের ডিলার নিয়োগ দেবো। ডিলার নিয়োগ দিয়ে সারের সমস্যা সমাধান করবো। কোনো কৃষককে যেন বেশি দামে সার কিনতে না হয়। সোলার প্রোজেক্ট নিয়ে এসে বিদ্যুতের চাহিদা পূরণ করবো। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সরকার বয়স্ক ভাতার কার্ড, কৃষক কার্ডসহ সব পূরণ করবে।

আরও পড়ুন: নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল

আজাদ আরও বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) আমাদের দিকনির্দেশনা দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। আপনারা মওদুদী আইন বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা মনে করেছিলেন ক্ষমতায় চলে গেছেন। মন্ত্রিসভাও গঠন করে ছিলেন। আপনাদের সে আশা জনগণ পূরণ করতে দেয়নি।

ছবি: ভোরের কাগজ

তিনি বলেন, আমরা নবীর তরিকা ধরে ঐক্যবদ্ধ থাকবো। রাসুল (সাঃ) এর ১৪ বছরের নবুয়তের কথা আর তাঁর নীতি আদর্শের কথা শুনতেছি। মদিনায় যখন ব্যবসায়ীদের সম্পদ চুরি হতো, তখন সে সময় বিচারে রাসুল (সাঃ) উপস্থিত ছিলেন। সঠিক বিচার করেছিলেন। সে সময় হিলফুল ফুজুল গঠন করে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App