×

রংপুর

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচলো পার্বতীপুর রেলহেড ডিপো

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচলো পার্বতীপুর রেলহেড ডিপো

ছবি: সংগৃহীত

অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড পিওএল (পেট্রোলিয়াম, অয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট) ডিপো। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ডিপোর যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল আনলোড পয়েন্টের মটর রুমে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। তবে, ডিপোর কর্মীদের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপে ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ডিপো সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল আনলোড পয়েন্টে স্বাভাবিক কার্যক্রম চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে মটর রুমে আগুনের সূত্রপাত হয়েছে দেখতে পেয়ে ডিপোর কর্মীরা দ্রুত সেখানে ছুটে যান এবং ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন: পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

ঘটনার পরপরই ডিপোর সব কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। কর্মীদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ডিপোর সংরক্ষিত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও স্থাপনা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

পার্বতীপুর ফায়ার সার্ভিসে কর্তব্যরত স্টেশন অফিসার হেমাইয়েল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায় আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে এবং তাৎক্ষণিকভাবে কোনো ঝুঁকি নেই।

উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাধীন পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোর মাধ্যমে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ করে থাকে। এছাড়া ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমেও এই ডিপোতে জ্বালানি তেল আসে। ডিজেল, পেট্রোল ও অকটেন মিলে ডিপোর ধারণ ক্ষমতা প্রায় ৪৫ হাজার মেট্রিক টন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচলো পার্বতীপুর রেলহেড ডিপো

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাঁচলো পার্বতীপুর রেলহেড ডিপো

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

পদ্মা সেতু চালুর ৪ বছর, এক্সপ্রেসওয়েতে নিহত ১৪৭

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে প্রায় ৪০০

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App