×

রংপুর

রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

ছবি: সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে নিহত পরিবারের পাশে থেকে তাদের সব ধরনের আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

তিনি বলেন, আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাকে ‘নিকৃষ্টতম’ উল্লেখ করে আফতাব উদ্দিন বলেন, এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজন সরকারি আইনজীবী রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গহনাও উদ্ধার করা হয়েছে। আটক দুজন আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।

আফতাব উদ্দিন বলেন, পুলিশি তৎপরতা ও সাংবাদিকদের সহযোগিতায় এখন পর্যন্ত তদন্ত ও আইনগত কার্যক্রম সঠিক পথেই এগোচ্ছে বলে তারা মনে করছেন।

আরও পড়ুন: মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও নানা ধরনের গল্প ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে তিনি এ হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার এবং কোনো ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক ও যাচাই করা তথ্য তুলে ধরতে হবে।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, অ্যাডভোকেট কাওছার আলীসহ আইনজীবী সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

যেভাবে হত্যাকাণ্ডটি ঘটে

রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ২০২৫ সালের ডিসেম্বরে অবসরে যান। একসময় তিনি নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পরে মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ শুরু করেন। ২০১০ সালে জমিটি কেনা হলেও সেখানে বাড়ি নির্মাণ শুরু হয় অনেক পরে।

নির্মাণাধীন ওই বাড়ির দোতলায় প্রায় তিন বছর ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করছিলেন গণপতি চক্রবর্তী। তবে নিচতলার কাজ তখনও শেষ হয়নি। অবসরের পর তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবেও রোগী দেখতেন।

গত ২২ আগস্ট রাতে ওই বাসা থেকে গণপতি চক্রবর্তী (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), স্নাতকোত্তর শিক্ষার্থী মেয়ে আগামী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলার পর ওই এলাকার একটি স্থান থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই রাতেই তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

শেরপুরে বন্যহাতির তাণ্ডবে বিপর্যস্ত ১০ হাজার মানুষ

সন্ধ্যা নামলেই আতঙ্ক শেরপুরে বন্যহাতির তাণ্ডবে বিপর্যস্ত ১০ হাজার মানুষ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App