‘তোমাদের মধ্য থেকেই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে’
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: ভোরের কাগজ
‘তোমাদের মধ্য থেকেই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ বা বিসিএস ক্যাডার হয়ে দেশ সেবায় নিয়োজিত থাকবে’ বলেছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
শনিবার (২৯ আগষ্ট) সকালে নীলফামারী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থ বছরের জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এস.এস.সিতে জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “সময়ের চেয়ে মুল্যবান আর কিছু নেই, এই সময়টাকেই যেযার কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হও। উত্তরবঙ্গে অনেক বড়বড় ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু নীলফামারীতে নেই। আমরা নীলফামারীতেও একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছি।”
আরও পড়ুন: চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন
নীলফামারী জেলা পরিষদ প্রশাসক, অ্যাড. মিজানুর রহমান চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আহবায়ক, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (এ্যাব) প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোছা. তামান্না ইয়াসমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জেলা আহবায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের জিপি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দদের আরোও অনেকেই।
এদিকে একই সময়ে সদর উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সদ্য প্রয়াত পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা এ.কে.এম নজরুল ইসলামের পরিবারের হাতে তুলে দেয়া হয় এক কালীন ৫০ হাজার টাকা। এছাড়া প্রয়াত এ নেতার দুই ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ হিসেবে প্রতিমাসে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেবে সদর উপজেলা বিএনপি।
