×

রংপুর

দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাতে কাঁটাতারের বেড়া পার করে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

একপর্যায়ে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেয় বিএসএফ। এতে সীমান্ত দিয়ে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার পর ওই এলাকায় পুশ-ইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, প্রজ্ঞাপন জারি

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার, প্রজ্ঞাপন জারি

ভ্রমণ শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২৫

ভ্রমণ শেষে ফেরার পথে বাস খাদে, নিহত ২৫

যাত্রাবাড়ীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

যাত্রাবাড়ীতে এলোপাতাড়ি গুলি, নিহত ১

দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

দিনাজপুর সীমান্তে পুশ-ইন ঠেকাল বিজিবি ও স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App