×

রংপুর

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

ছবি: সংগৃহীত

নীলফামারীতে নিরাপদ ব্যাংকিং জোরদার করণের লক্ষ্যে জেলার সরকারী ও বেসরকারি সকল ব্যাংক কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার।  

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলা শহরে অবস্থিত সরকারী ও বেসরকারী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। 

সভায় ব্যাংক কর্মকর্তাগণ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে পুলিশের ভূয়সী প্রশংসা করেন এবং ব্যাংকের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন । এছাড়াও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ব্যাংক কর্মকর্তারা। 

আরও পড়ুন: রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে মজুত চাহিদার কয়েক গুণ

মতবিনিময় সভায়, ব্যাংক কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা আইনগতভাবে সমাধানসহ নিরাপদ ব্যাংকিং জোরদার করণের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। নিরাপদ ব্যাংকিং নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।  

সভায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) এ বি এম ফয়জুল ইসলাম, নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ফারুক আহমেদ(পিপিএম-সেবা), নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমানসহ আরও অনেকে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App