×

ধর্ম

একই দিনে বিশ্বে ঈদ পালনের প্রশ্নে যা বললেন মুফতি আবদুল মালেক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

একই দিনে বিশ্বে ঈদ পালনের প্রশ্নে যা বললেন মুফতি আবদুল মালেক

ছবি : সংগৃহীত

একই দিনে বিশ্বব্যাপী ঈদ পালনের ধারণাকে ধর্ম ও বিজ্ঞানসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

শনিবার (৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ আয়োজিত ‘রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়াহ বিশ্লেষণ’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামি শরিয়তে চন্দ্রমাস শুরুর মূল ভিত্তি হলো চাঁদ দেখা বা নির্ভরযোগ্য সাক্ষ্য পাওয়া। তা সম্ভব না হলে মাস ৩০ দিন পূর্ণ করা হয়। এই পদ্ধতি বাদ দিয়ে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক ক্যালেন্ডার বা অমাবস্যার ওপর নির্ভর করে মাস গণনা শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

মুফতি আবদুল মালেক আরও বলেন, মুসলমানদের ঈদ কেবল আনন্দ-উৎসব নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এটিকে অন্য ধর্ম বা সংস্কৃতির উৎসবের আদলে ব্যাখ্যা করা ঠিক নয়।

তিনি জানান, পুরো বিশ্বের জন্য এককভাবে চাঁদ দেখার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পক্ষে শরিয়তসম্মত সুস্পষ্ট দলিল নেই। একইভাবে একটি অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে অন্য অঞ্চলের জন্য সিদ্ধান্ত নেওয়াও সবসময় শরিয়তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, রোজা ও ঈদের মতো শরয়ি বিষয়ে মূল সিদ্ধান্ত শরিয়তের আলোকে হবে। জ্যোতির্বিজ্ঞান এখানে সহায়ক হতে পারে, তবে চূড়ান্ত মানদণ্ড নয়।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত পদ্ধতিতে রোজা ও ঈদ পালনের বিষয়ে দেশের অধিকাংশ আলেম একমত বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, এ পদ্ধতি পরিবর্তন করলে সমাজে বিভ্রান্তি তৈরি হতে পারে।

জাতীয় চাঁদ দেখা কমিটি-র সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত এ কমিটির সিদ্ধান্ত শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হলে তা অনুসরণ করা মুসলিম নাগরিকদের দায়িত্ব।

সেমিনারে সভাপতিত্ব করেন মুফতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইসলামি চিন্তাবিদ ও আলেমরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App