×

সোশ্যাল মিডিয়া

‘রাগ করলা?’

ভাইরাল ডায়ালগে ঢাকা দক্ষিণ সিটির সচেতনতামূলক বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৫২ এএম

ভাইরাল ডায়ালগে ঢাকা দক্ষিণ সিটির সচেতনতামূলক বার্তা

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ডায়ালগ ‘রাগ করলা?’। গত দুইদিন যাবত সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে এই ভাইরাল ডায়লগ। ফানি কন্টেন্ট থেকে শুরু করে সব কিছুতেই যেনো ব্যবহৃত হতে দেখা যাচ্ছে এই ভাইরাল বাক্য। এবার থেমে নেই দক্ষিন সিটি কর্পোরেশনও,  এই ভাইরাল শব্দটিকে জনসচেতনতামূলক কাজে  ব্যাবহার করেছে দক্ষিন সিটি কর্পোরেশন। জনসাধারণকে বলল ‘রাগ করলা?’

সোমবার (১৮ মে) রাত ১১টা নাগাদ নিজেদের ফেসবুক পোস্ট করে বলেছেন, ‘আর খালে ময়লা ফেলবা না, ওকে?’ এরপরের লাইনে বলা হয়, ‘রাগ করলা?’ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই পোস্ট ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

এই ডায়লগ সবার মুখে মুখে চলে এসেছে এক ভাইরাল ভিডিওর কল্যাণে। রোববার (১৭ মে) ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ত রাস্তার পাশে এক যুবককে দাঁড় করিয়ে এক গণক কিছু কথা বলছিলেন। সেখানে প্রতিটি বাক্যের শেষেই তিনি বলছিলেন, ‘রাগ করলা?’। 

সে বিষয়টিই গেঁথে গেছে নেটিজেনদের মাথায়। যার ফলে ভিডিও হয় ভাইরাল, এরপর তা নিয়ে একের পর এক মিমও ভাইরাল হতে থাকে। এই গণককে কেউ তাদের অফিসের বস, কেউ বা আবার তার শিক্ষকের সঙ্গে তুলনা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App