×

সোশ্যাল মিডিয়া

বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে ঘর দেবে আস-সুন্নাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:২৩ পিএম

বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে ঘর দেবে আস-সুন্নাহ

ছবি : সংগৃহীত

টানা এক সপ্তাহের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে। এরই মধ্যে বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ রোববার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।

তিনি জানান, চলমান বন্যায় যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছে, তাদের মধ্যে ৩০০টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে।

এদিকে প্রশাসন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলায় অন্তত আট লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ এলাকা গত এক সপ্তাহ ধরে বন্যার পানিতে প্লাবিত রয়েছে।

শায়খ আহমাদুল্লাহ আরও জানান, বৃহত্তর চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জরুরি ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। তিনি দেশ-বিদেশে অবস্থানরত দাতাদের সংগঠনের নির্ধারিত ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে জরুরি ত্রাণ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় সামগ্রী বিতরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App