×

সোশ্যাল মিডিয়া

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

ছবি : সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দুজনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি প্রকাশ করেছেন। ছবিতে কেয়া পায়েলকে আলিঙ্গন করে থাকতে দেখা যায় আরিফিন শুভকে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘হ্যাপিলি ম্যারিড’।

পোস্টটি প্রকাশের পর অনেকেই ধারণা করেন, দুজন হয়তো বাস্তবেই বিয়ে করেছেন। কেউ তাদের শুভেচ্ছা জানান, আবার কেউ মনে করেন ব্যক্তিগত জীবনের অধ্যায় পেরিয়ে নতুন করে সংসার শুরু করেছেন আরিফিন শুভ।

তবে অনুসন্ধানে জানা গেছে, বিয়ের খবরটি সত্য নয়। এটি মূলত একটি নতুন ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। দর্শকদের আগ্রহ তৈরি করতেই এ ধরনের প্রচারণার কৌশল নেওয়া হয়েছে।

জানা গেছে, ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম। এরই মধ্যে এর শুটিং শুরু হয়েছে। প্রযোজনায় রয়েছে ছবিয়াল এবং এটি ওটিটি প্ল্যাটফর্ম চরকির ব্যানারে নির্মিত হচ্ছে।

অসম সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই ওয়েব ফিল্মটি মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্তর্ভুক্ত। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, গল্পে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা এবং বাস্তব জীবনের নানা দিক তুলে ধরা হবে।

তবে এই প্রচারণার ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে ব্যতিক্রমী ও সৃজনশীল প্রচারণা হিসেবে দেখলেও, কেউ কেউ সমালোচনা করেছেন। তাদের মতে, দর্শকদের বিভ্রান্ত করে প্রচারণা চালানো ঠিক নয়। কেউ কেউ একে ‘সস্তা প্রচারণা’ বলেও মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে চরকি ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ঘোষণা দেয়। ভালোবাসাকে কেন্দ্র করে ১২ জন নির্মাতার ১২টি মৌলিক গল্প নিয়ে শুরু হয় এ উদ্যোগ। এরই মধ্যে এই প্রকল্পের আওতায় মুক্তি পেয়েছে ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’।

অন্যদিকে, আরিফিন শুভকে সর্বশেষ দেখা গেছে ‘উনিশ২০’ ওয়েব ফিল্মে। সেই কাজের পর এবার ‘হ্যাপিলি ম্যারিড’-এর মাধ্যমে তিনি আবারও আলোচনায় এসেছেন। তবে বাস্তব জীবনে নয়, আপাতত পর্দার গল্পেই জুটি হচ্ছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App