×

সোশ্যাল মিডিয়া

যেভাবে ফেসবুকে ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

যেভাবে ফেসবুকে ‘বিরক্তিকর’ নোটিফিকেশন ও ট্যাগিং বন্ধ করবেন

ছবি: সংগৃহীত

বর্তমানের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেইসবুক একটি। এই প্ল্যাটফর্ম যেনো মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। তবে এর বিরক্তিকর একটি দিক হলো অতিরিক্ত নোটিফিকেশন ও অনাকাঙ্ক্ষিত ট্যাগিং। ফেইসবুক জনপ্রিয় হলেও শুধু মাত্র এর জন্য মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ অপ্রয়োজনীয় গ্রুপ, লাইভ ভিডিও বা মেনশনের নোটিফিকেশন যেমন মনোযোগ নষ্ট করে, তেমনি অনুমতি ছাড়া ট্যাগ করা পোস্টও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

তবে ফেসবুকের সেটিংসে কয়েকটি পরিবর্তন করলেই এসব সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যাবে। 

-অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে প্রোফাইল ছবি বা থ্রি-লাইন মেনুতে যজাব

-এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে প্রবেশ করুন।

-প্রেফারেন্সেস বিভাগের নোটিফিকেশনস অপশনে গিয়ে লাইভ ভিডিও, গ্রুপ, ট্যাগ, রিমাইন্ডার বা অন্যান্য ক্যাটাগরির অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন।

-অনুমতি ছাড়া ট্যাগ করা পোস্ট যেন সরাসরি টাইমলাইনে না আসে, সে জন্য সেটিংস থেকে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি বিভাগের প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনে যান।

-এরপর ‘রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপেয়ার অন ইউর প্রোফাইল’ এবং ‘রিভিউ ট্যাগস দ্যাট এড টু ইউর পোস্ট’ এই দুটি অপশন চালু করুন। এতে কেউ ট্যাগ করলেও আপনার অনুমোদন ছাড়া সেটি প্রোফাইলে দেখা যাবে না।

এ ছাড়া গ্রুপে @এভরিওয়ান মেনশনের কারণে বারবার নোটিফিকেশন এড়াতে নোটিফিকেশন থেকে ট্যাগস অপশনে প্রবেশ করুন। সেখানে ‘ব্যাচ @এভরিওয়ান ম্যানশন’ অপশনটি বন্ধ করে দিন। এরপর থেকে এ ধরনের গণ-ট্যাগের নোটিফিকেশন আর পাবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App