×

সোশ্যাল মিডিয়া

গকসু এজিএস

প্রয়োজনে দু-একটা রগ কেটে ইতিহাস তৈরি করুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম

প্রয়োজনে দু-একটা রগ কেটে ইতিহাস তৈরি করুন

ছবি : সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) সামিউল ইসলাম শোভনের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, “প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন” এমন মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে সামিউল ইসলাম শোভন দাবি করেন, ৯০-এর দশকে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘পায়ের রগ কাটার’ অভিযোগ ছিল ‘মিথ্যা অপবাদ’। একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে শিবিরের নেতাকর্মীদের উদ্দেশে উসকানিমূলক ভাষায় প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি বিএনপি-জামায়াত এবং ছাত্রদল-শিবিরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। পাশাপাশি আইনের প্রতি অতিরিক্ত নির্ভরশীল না হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিতর্কিত বক্তব্য দেন।

এ বিষয়ে সামিউল ইসলাম শোভন বলেন, পোস্টটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এর সঙ্গে গণ বিশ্ববিদ্যালয় বা গকসুর কোনো সম্পর্ক নেই। তিনি আরও দাবি করেন, পোস্টে বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কোনো ঘটনার উল্লেখ নেই; বরং জাতীয় রাজনীতি ও বিভিন্ন ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটি লেখা হয়েছে।

পোস্টটি প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রকাশ্যে সমালোচনা করেন। আইন বিভাগের শিক্ষার্থী প্রিন্স সম্রাট মুস্তাকিম ফেসবুকে লেখেন, একজন ছাত্র সংসদের এজিএসের কাছ থেকে এমন বক্তব্য দায়িত্বশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির কাছ থেকে হুমকিমূলক ভাষা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।

গকসুর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ছাত্র সংসদের কোনো সদস্যের ব্যক্তিগত বক্তব্যের দায়ভার প্রতিষ্ঠান হিসেবে গকসু নেবে না। তবে দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের বক্তব্যেও সেই দায়িত্ববোধের প্রতিফলন থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মন্তব্য অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত মত প্রকাশে সংযত ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, গণ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নির্জন অভিযোগ করেন, সহিংসতার হুমকি দিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল অবস্থান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালে সাত বছর পর অনুষ্ঠিত গকসু নির্বাচনে সামিউল ইসলাম শোভন এজিএস পদে নির্বাচিত হন। নির্বাচন-পরবর্তী সময়ে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানান। এছাড়া গত কয়েক মাসে শিবিরের বিভিন্ন কর্মসূচিতে তার উপস্থিতির ছবি ও তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও তিনি বরাবরই কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই

সারজিস ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই

‘জামায়াত-এনসিপির প্রতিক্রিয়াকে স্বাগত জানাই’

রাশেদ খান ‘জামায়াত-এনসিপির প্রতিক্রিয়াকে স্বাগত জানাই’

গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: মাহদী আমিন

গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: মাহদী আমিন

পোড়ানোর আগে আমার ছেলে জীবিত ছিল: সজলের মা

পোড়ানোর আগে আমার ছেলে জীবিত ছিল: সজলের মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App