×

সোশ্যাল মিডিয়া

ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

ইশরাককে নিয়ে সোহেল তাজের বার্তা

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পিস্তল প্রদর্শন করে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তাঁর মতে, ইশরাকের উদ্দেশ্য ভালো হলেও এ ধরনের অভিযান পরিচালনার অধিকার শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

রোববার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ।

পোস্টে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান হিসেবে এবং একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা উচিত।

এদিকে, প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টিও আলোচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর পদত্যাগপত্র প্রস্তুত হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক।

এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

পোস্টে নিজের আক্ষেপ প্রকাশ করে তিনি আরও লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষকে উল্লাসসূচক মন্তব্য করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে যোগ দেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বিরোধীদল জুলাইকে ধারণ করে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে

দীনেশ ত্রিবেদী বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App