×

সোশ্যাল মিডিয়া

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাক হোসেন স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। ছবি: সংগৃহীত

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ ছাড়েন। এরপরই ‘ক্ষমতা’ নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি ফেসবুকে দিয়েছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের এই নেতার উদ্ধৃতিটি পোস্ট করেন তিনি।

নুসরাত খান লেখেন, “Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.”

নুসরাত খানের দেওয়া পোস্টের বাংলা অর্থ, ‘ক্ষমতাকে সঠিকভাবে বুঝলে দেখা যায়, এটি মূলত কোনো লক্ষ্য অর্জনের সামর্থ্য ছাড়া আর কিছুই নয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা হলো সেই শক্তি’। 

উদ্ধৃতিটির সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবি যুক্ত করেছেন ইশরাক পত্নী ব্যারিস্টার নুসরাত খান।


আরও পড়ুন: পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

জর্জিয়ার আটলান্টায় ১৯৬৭ সালের ১৬ অগাস্ট ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে’ এ ভাষণ দেন মার্টিন লুথার কিং জুনিয়র। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামে এ ভাষণের অডিও অনুলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

আইনজীবী নুসরাত সেই ভাষণ ধরে ক্ষমতার প্রসঙ্গ টানলেও স্বামীর পদত্যাগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। কেন তিনি এই উদ্ধৃতি টেনেছেন, ব্যাখ্যা দেননি সে বিষয়েও।

এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেন, তার কারণে বিএনপি বা সরকার যাতে বিব্রত না হয় এবং প্রধানমন্ত্রীর কাজ আড়ালে পড়ে না যায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি ৫০-৬০ যানবাহনে লুটপাট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App