‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
ফাইল ছবি
সন্তানদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। বডিবিল্ডার বাবার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এমন বাবা ঘরে ঘরে হওয়া উচিত।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জুবায়ের একটা ভয়ানক ঘটনা এর আগে ঘটিয়েছিল। ময়মনসিংহে একজন হিন্দু যুবককে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে গাছের সাথে বেঁধে পিটিয়ে পুড়িয়ে মারা হয়। সেই ঘটনায় উস্কানি দাতা ছিল এই জুবায়ের।’
তিনি লেখেন, ‘থাপ্পর দেওয়ার ঘটনায়, জুবায়েররা প্রমাণ চাচ্ছে, ন্যায় বিচার চাচ্ছে। মব করে কাউকে হত্যার সময় কি ন্যায় বিচার প্রয়োজন নাই? আমরা সবার ক্ষেত্রেই ন্যায় বিচার, আইন, সবার আগে আমাদের সন্তানের সুরক্ষা চাই। মবকারী নিজে সুরক্ষা চাচ্ছে মব থেকে বাঁচতে, অদ্ভুত।’
তিনি আরও বলেন, ‘মানুষের মনের কথা, এমন বডি বিল্ডার বাবা ঘরে ঘরে হোক, তার সন্তানকে যেন খারাপ কিছু করতে ১০ বার ভাবে। ১০ বার ভাবা কি, এমন বাবা যদি হয় অভিভাবক হেতের মেশিনই উঠে দাঁড়াবে না।’
আরও পড়ুন: ‘রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’
তিনি লেখেন, ‘আমি এই সব কিছুর দায় দেব শফিকুর রহমানকে, তিনি বাচ্চাদের ঠোঁটে চুমু দিয়ে দিয়ে ছবি ভিডিও করে ছড়াতেন। এটা তার কামনা থেকে করতেন না কি ভাইরাল হতে করতেন জানি না।’
‘তবে বাচ্চাদের ক্ষেত্রে বাবা মা ছাড়া এভাবে ঠোঁটে চুমু দেয়া নিষেধ আছে। চিকিৎসা বিজ্ঞানে ছোট বাচ্চাদের ঠোঁটে চুমু দেয়াতে ভয়ংকর ক্ষতি তুলে ধরা হয়েছে।’
তারেক রহমান লেখেন, ‘যেহেতু আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে বাচ্চার ঠোঁটে চুমু দিলে বড়দের মুখের লালা ও ব্যাকটেরিয়া থেকে মেনিনজাইটিস, হারপেস ও দাঁত ক্ষয়ের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, তাই ইসলামী শরিয়তের আলোকেও সন্তানের সুরক্ষার স্বার্থে এই অভ্যাসটি বর্জন করা জরুরি।’
‘আর যারা বলাৎকার করে বাচ্চাদের, তারা কি স্নেহ থেকে এটা করে, নাকি শিশুদের প্রতি বিকৃত যৌনাচার থেকে এটা করে। এই বিষয়গুলো মাদরাসা কর্তৃপক্ষকে শক্তহাতে দমন করার আহবান জানাই। আর এই জুবায়ের নামক জঙ্গীদের যেন আলেম ওলামারা স্পেস না দেন সেই আহবান জানাই।’
