×

খেলা

আজ থেকে একই সময়ে দুটি করে খেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ১০:৪০ এএম

আজ থেকে একই সময়ে দুটি করে খেলা

ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের খেলা। সে কারণে একই গ্রুপের চারটি দল শেষ রাউন্ডে মঙ্গলবার (২৯ নভেম্বর) একই সময়ে ম্যাচ খেলতে নামবে। অর্থাৎ, একই সময়ে শুরু হবে দু’টি করে খেলা। এই পরিস্থিতিতে কোন কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা?

জানা গেছে, এখনও পর্যন্ত টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখা যাচ্ছে গাজী টিভি, টি-স্পোর্টস, বিটিভি ও স্পোর্টস ১৮ চ্যানেলে। কিন্তু যখন জোড়া ম্যাচ হবে তখন কিভাবে দেখবেন ম্যাচগুলো? জানা গেছে, একই সময়ে দু’টি খেলা শুরু হলে গাজী টিভি, টি-স্পোর্টস, বিটিভি, স্পোর্টস ১৮ চ্যানেল, স্পোর্টস ১৮ এইচডি ও এমটিভি এসডি চ্যানেল খেলাগুলো সম্প্রচার করবে। তবে কোন দলের খেলা কোন চ্যানেলে দেখা যাবে সেটা এখনও নিশ্চিত নয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ এ’র চারটি দল। ইকুয়েডর বনাম সেনেগালের ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস। আর কাতার বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি দেখাবে বিটিভি ও গাজী টিভি। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ বি’র চারটি দল খেলবে। ইরান বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচটি দেখাবে গাজী টিভি ও ইংল্যান্ড বনাম ওয়েলসের ম্যাচটি দেখাবে বিটিভি ও টি-স্পোর্টস।

তবে বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ ডি’র চারটি দল। অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ও তিউনিশিয়া বনাম ফ্রান্স। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ সি’র চারটি দল খেলবে। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ও মেক্সিকো বনাম সৌদি আরব।

এছাড়া বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ এফ-এর চারটি দল। বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া ও কানাডা বনাম মরক্কো। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ ই’র চারটি দল খেলবে। জার্মানি বনাম কোস্টারিকা ও স্পেন বনাম জাপান।

শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় খেলতে নামবে গ্রুপ এইচ’র চারটি দল। ঘানা বনাম উরুগুয়ে ও পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া। একই দিন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ জি’র চারটি দল খেলবে। ব্রাজিল বনাম ক্যামেরুন ও সার্বিয়া বনাম সুইজারল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App