×

পর্যটন

সাজেকে আবারও অবরোধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

সাজেকে আবারও অবরোধ ঘোষণা

ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। শনিবার (৩১ অক্টোবর) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি সাজেকে ১২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকে সহিংসতা, সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আরও বলা হয়েছে, গত ১১ অক্টোবর থেকে সাজেকে অবরোধ চললেও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ হয়নি। বরং ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানায় সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

এল ক্লাসিকোর হার ভুলে বার্সেলোনার ছয় গোলের উৎসব

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

শ্রমিক অবরোধ গাজীপুরে পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App