×

খেলা

বিশাল ব্যবধানেই হারলো বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১১:০২ এএম

বিশাল ব্যবধানেই হারলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে রেকর্ড জুটি গড়েও শেষ পর্যন্ত পেরে উঠলো না বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ৩২৪ রানে। এতে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

রবিবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম দিনে জয় পেতে শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল অসম্ভবপ্রায় ২৪১ রান, হাতে ৪ উইকেট।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের লক্ষ্য ছিল ৫১৩ রানের। যেটি টপকাতে ইতিহাসই গড়তে হতো সাকিব-মুশফিকদের। কারণ টেস্ট ইতিহাসেই ৪১৮ রানের বেশি তাড়া করার রেকর্ড নেই। তবে বাংলাদেশকে আশা দেখিয়েছি দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটি।

ভারতের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। আগের দিন ৬ উইকেট হারিয়ে ফেললেও লড়াই করছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি তুলে নেন ক্যারিয়ারের ৩০ তম ফিফটি। তবে দলীয় ৩২০ রান হতেই কুলদীপের বলে বোল্ড হয়ে যান সাকিব। ওয়ানডে স্টাইলে খেলে ১০৮ বলে ৮৪ রান করেন সাকিব।

এর আগে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দিনের তৃতীয় ওভারেই ফিরে যান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হন এই অলরাউন্ডার।

এর আগে প্রথম ইনিংসে ৪০৪ রান করার পর দ্বিতীয়টিতে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫‌১৩ রানের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়

নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

রাশেদ খাঁন ‘আমার দেশ পত্রিকা নয়, জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর হাতিয়ার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App