×

খেলা

সবার কাছে দোয়া চাইলেন পাইলট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:০৩ পিএম

সবার কাছে দোয়া চাইলেন পাইলট

ছবি: সংগৃহীত

ছয় দিন আগে ক্রিকেট খেলায় নিজের দলকে জেতাতে বল ধরার সময় বাম হাতের হাড় ভেঙেছেন খালেদ মাসুদ পাইলট। বুধবার (১৮ ডিসেম্বর) সেই হাড়ের অপারেশন হয়। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

পাইলটের অপারেশনে মন কাঁদছে ভক্তকূলের।পরিপ্রেক্ষিতে অনেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার জন্য দোয়া ও শুভকামনা চেয়েছেন।

গত শুক্রবার রাজশাহীতে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিক্সার্সের হয়ে বগুড়ার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব দুপচাঁচিয়ার বিপক্ষে খেলছিলেন পাইলট। শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষের প্রয়োজন ছিল ৪ রান। সেই মুহূর্তে প্রায় ৪ হতে যাওয়া একটি বল দুর্দান্তভাবে আটকে ফেলেন তিনি। এতে রাজশাহী দল জয়লাভ করলেও তার বাম হাতের হাড় ভেঙে যায়।

সে জন্য অপারেশনের টেবিলে বসতে হয় পাইলটকে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App