×

খেলা

কোহলিকে চুম্বন করলেন ভারতীয় তরুণী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫০ পিএম

https://www.youtube.com/watch?v=FqSS2khxr8w

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে প্রকাশ্যে চুম্বন করেছেন এক তরুণী। তবে নরদেহের কোহলি নয়, তার একটি মূর্তিকেই জাপ্টে ধরে চুম্বন করেছেন ওই তরুণী। আর এই কাণ্ড-কারখানা নিয়ে মোটেই সন্তুষ্ট নয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। সরব অভিযোগ তুলেছেন তারা।

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কোহলির সেই ভাস্কর্যের ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। খবর হিন্দুস্তান টাইমসের।

কোহলি ভক্তের এমন ঘটনাকে কেন্দ্র করে সেখানে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে। একজন লিখেছেন, ‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলোও সুরক্ষিত নয়।’ আরও একজন লিখেছেন, ‘বৌদি (আনুশকা শর্মা) এই ভিডিও দেখলে তার (বিরাট কোহলি) ঠোঁটই কেটে দেবেন!’ তবে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি কোহলির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App