×

খেলা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আফগানরা, ৩ উইকেট নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৩:১৫ পিএম

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আফগানরা, ৩ উইকেট নেই

ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ের শুরুতেই তামিমকে বেশ ভুগিয়েছেন আফগানিস্তানের ফজলহক ফারুকি। আজকের ম্যাচেও তামিমকে ফিরিয়ে সিরিজ শুরু করলেন আফগান এই বাঁহাতি পেসার।

ফারুকির বলে ফেরার আগে ২১ বলে ১৩ রান করেন তামিম। ক্রিজে তখন নতুন ব্যাটার নাজমুল শান্ত। কিন্তু লিটন ও শান্ত দুজনই ভালো খেলে আউট হয়েছেন।

১২ ওভার শেষে ৩ উইকেটে ৭২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে আছেন শাকিব ও হৃদয়।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App