×

খেলা

কোহলির ৩৮ রানের অপেক্ষা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০৪:১১ পিএম

বিরাট কোহলির আর ৩৮ রানের অপেক্ষা। ৩৮ রান করলেই তিলকারত্নে দিলশানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন ভারতীয় অধিনায়ক। ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত ৭৯ ইনিংসে ১ হাজার ৮৮৯ রান করেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলশান। আর কোহলির ১ হাজার ৮৫২ রান হয়ে গেছে ৪৭ ইনিংসেই! গড় ৫৪.৪৭। ৭০ ইনিংসে ২ হাজার ১৪০ রান নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গুয়াহাটিতে আজ রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে কোহলির ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচটা জিতেছে স্বাগতিকরা। ৬ ওভারে ৪৮ রানের লক্ষ্য ভারত পেরিয়ে যায় ৯ উইকেট আর ৩ বল হাতে রেখেই। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App