×

খেলা

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে হামজা চৌধুরী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ পিএম

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে  হামজা চৌধুরী

ছবি- সংগৃহীত

চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে স্থান পেয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষার ব্যাকরণ অংশে (সাফিক্স-প্রিফিক্স) তাকে নিয়ে একটি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এই বছরের এসএসসি পরীক্ষায় আজ ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। কুমিল্লা বোর্ডের প্রশ্নপত্রে হামজা চৌধুরীর জনপ্রিয়তা, বাংলাদেশ জাতীয় দলে তার অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এবং ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি শূন্যস্থান পূরণের প্রশ্ন সাজানো হয়। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি সমসাময়িক বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই উদ্ভাবনী প্রশ্নের মূল উদ্দেশ্য।

বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার গত বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন। তার অন্তর্ভুক্তির পর থেকেই দেশের ফুটবলে এক নতুন উন্মাদনা তৈরি হয়েছে, যার প্রতিফলন এবার লক্ষ্য করা গেল শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রেও।

পরীক্ষার্থীরা জানিয়েছে, পরিচিত একজন আন্তর্জাতিক অ্যাথলেটের নাম প্রশ্নে দেখে তারা বেশ আনন্দিত। শিক্ষাবিদদের মতে, প্রশ্নপত্রে এমন বাস্তবধর্মী ও সমসাময়িক বিষয় যুক্ত করলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে এবং বাস্তব জগতের সঙ্গে সংযোগ আরও সুদৃঢ় হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, ৯৫ দিনে ছয় শতাধিক মৃত্যু

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App