×

খেলা

আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় রাশিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পিএম

আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় রাশিয়া

ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো পুরুষ বিশ্বকাপের মূল আসরে জায়গা হচ্ছে না রাশিয়ার। তবে ইউক্রেন যুদ্ধের জেরে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে দেশটির প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়াকে পুনরায় মূল ধারায় ফেরানোর ইঙ্গিত দিয়েছেন। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘমেয়াদি এই নিষেধাজ্ঞা ফুটবলে কেবল হতাশা ও ঘৃণা বাড়িয়েছে।

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার জাতীয় ও ক্লাব দলগুলোকে নিষিদ্ধ করে ফিফা। এর ফলে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর ২০২৬ বিশ্বকাপেও তাদের দেখা যাচ্ছে না। তবে এই সময়ে রাশিয়া পুরোপুরি মাঠের বাইরে থাকেনি। ফিফা উইন্ডোর ভেতরে ও বাইরে ইরান, চিলি, পেরু ও মালির মতো দেশগুলোর বিপক্ষে অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ খেলেছে তারা।

ইনফান্তিনো বিশেষ করে রাশিয়ার তরুণ ফুটবলারদের ইউরোপের বিভিন্ন লিগে খেলার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। এর আগে ২০২৩ সালে উয়েফা অনূর্ধ্ব-১৭ পর্যায়ে রাশিয়াকে ফেরানোর উদ্যোগ নিলেও ইউরোপের একাধিক দেশের আপত্তিতে তা ভেস্তে যায়। তবে সম্প্রতি ২০২৭ সালের জন্য ফিফার ঘোষিত বৈশ্বিক অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে রাশিয়ার বয়সভিত্তিক দলগুলোর ফেরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসেও রাশিয়ার প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

ফুটবলের বাইরে ক্রীড়াঙ্গনের অন্য শাখায় রাশিয়ার ফেরার নজির অবশ্য তৈরি হয়েছে। মিলান-কোর্তিনা ২০২৬ প্যারা অলিম্পিকে রুশ অ্যাথলেটরা নিজেদের পতাকা নিয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকসও রাশিয়ার ওপর থেকে পতাকা ও জাতীয় সংগীতের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেনের মতো নর্ডিক দেশগুলো এখনো রাশিয়ার প্রত্যাবর্তনের তীব্র বিরোধিতা করছে।

ইউক্রেন যুদ্ধ চলমান থাকায় রাশিয়ার ফুটবল ভবিষ্যৎ এখনো অনেকটাই অনিশ্চিত। ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হলে দেশটিকে দ্রুত উয়েফা ও ফিফার পূর্ণ নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হবে। ফিফা সভাপতি সুর নরম করলেও ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক অবস্থান ও সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে রাশিয়ার মাঠে ফেরার চূড়ান্ত সময়। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App