×

খেলা

ফিফা থেকে সুখবর পেল আফগান নারী ফুটবলাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

ফিফা থেকে সুখবর পেল আফগান নারী ফুটবলাররা

আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা। ছবি- সংগৃহীত

দীর্ঘ আট বছর মাঠের বাইরে থাকার পর অবশেষে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেলেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভায় সংস্থাটির নিয়মে এক ঐতিহাসিক সংশোধনী আনা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কোনো ফুটবল ফেডারেশনের সরাসরি স্বীকৃতি ছাড়াই এখন থেকে আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন আফগান নারী ফুটবলাররা।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফিফার আগের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি ছাড়া জাতীয় দলের মর্যাদা পাওয়ার সুযোগ ছিল না। তবে পরিবর্তিত নিয়মে বলা হয়েছে, কোনো দেশে ‘ব্যতিক্রমী পরিস্থিতি’ তৈরি হলে এবং তা ফুটবলারদের নিয়ন্ত্রণের বাইরে থাকলে ফিফা সরাসরি কোনো দলকে নিবন্ধনের অনুমতি দিতে পারবে। মূলত বিদেশে রাজনৈতিক আশ্রয়ে থাকা আফগান নারী ফুটবলারদের কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

আফগান নারীদের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির সাবেক অধিনায়ক খালিদা পোপাল। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমরা সব সময় অধিকার আদায়ের লড়াই চালিয়েছি। ফিফার এই অনুমতি আমাদের দক্ষতা প্রমাণের এবং প্রবাসী প্রতিভাবান ফুটবলারদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবে। যদিও আফগানিস্তানে থাকা নারীদের জন্য এটি কঠিন, কিন্তু আমরা তাদের কাছে সাফল্যের বার্তা পৌঁছে দিতে চাই।’

বর্তমানে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে আফগানিস্তানের প্রায় ৮০ জন নারী ফুটবলার নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তাদের মধ্য থেকে ২৫ জন আগে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত ছিলেন। বিদেশে থাকা এই ফুটবলারদের নিয়ে ফিফা ২০২৫ সালের মে মাসে ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী দল গঠন করেছিল। সেই পরীক্ষামূলক উদ্যোগ সফল হওয়ার পর ফিফা তাদের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্বীকৃতির পথ খুলে দিল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App