×

খেলা

পদত্যাগ করছেন না তামিম ইকবাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

পদত্যাগ করছেন না তামিম ইকবাল

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল তার পদত্যাগের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান দায়িত্ব ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই এবং আসন্ন বিসিবি নির্বাচনে তিনি গঠনতন্ত্র মেনেই অংশ নেবেন।

বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি আগামী ৩ মে একটি গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসবে। সেখানে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও তারিখ নিয়ে আলোচনা হবে। তামিমের মতে, বিসিবির নিয়ম অনুযায়ী নির্বাচনের আলোচনা শুরুর এক মাসের মধ্যেই ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়ে যায়। সেই হিসেবে আগামী জুন মাসের শুরুর দিকেই বিসিবির বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিজের অবস্থান পরিষ্কার করে তামিম ইকবাল বলেন,'আমি পদত্যাগ করছি না। এমন কোনো চিন্তা আমার মাথায় নেই। আগামী ৩ মে বোর্ড মিটিংয়ে আমরা নির্বাচন নিয়ে আলোচনা করব। আশা করি ওই সভার এক মাসের মধ্যেই আমরা নির্বাচন সম্পন্ন করব। নির্ধারিত সময়ের অন্তত ১৫ দিন আগেই ভোট করার ইচ্ছা আছে আমাদের। আমি অবশ্যই নির্বাচনে লড়ব এবং তা হবে পুরোপুরি গঠনতন্ত্র মেনে।'

সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির মূল ম্যান্ডেট হলো বোর্ডের রুটিন কাজ পরিচালনা করা এবং তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App