×

খেলা

বিপিএল দুর্নীতির অভিযোগে তিনজনের নাম প্রকাশ করল বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

বিপিএল দুর্নীতির অভিযোগে তিনজনের নাম প্রকাশ করল বিসিবি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসর ঘিরে দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে আইসিসির অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী কোডের একাধিক ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে।

তালিকায় রয়েছেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম)। অন্য দুজন হলেন বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং বগুড়া জেলা থেকে বিসিবির সাবেক কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

আরও পড়ুন: ছাদে সোলার বসালে মিলবে প্রণোদনা, প্রজ্ঞাপন জারি

অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন।

বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, শামীম, জাকির ও সানির বিরুদ্ধে ২০২৬ সালের বিপিএলে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য গোপন করা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগ রয়েছে।

তবে তিনজনের বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছে, তা পৃথকভাবে উল্লেখ করেছে বিসিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App