×

সিলেট

বিপৎসীমা ছাড়াল সুরমার পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

বিপৎসীমা ছাড়াল সুরমার পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র

ছবি : সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমা নদীর পানি দ্রুত বাড়ছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাতক পয়েন্টে তা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ছাতকে ১২৫ মিলিমিটার এবং তাহিরপুরে ১৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সোমবার দুপুর ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৫৪ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচে। অন্যদিকে ছাতক পয়েন্টে নদীর পানি ১৭ সেন্টিমিটার বেড়ে ৮ দশমিক ৭০ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।

আরো পড়ুন : তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

এদিকে, সুনামগঞ্জ-হবিগঞ্জ সীমান্তবর্তী কুশিয়ারা নদীর পানি দিরাই উপজেলার মার্কুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে ৭ দশমিক ১৮ মিটারে নেমেছে। তবে এটি এখনো বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিনে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় অঞ্চলে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে জেলার বিভিন্ন এলাকায় নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই প্রভাবে সুরমা নদীর পানি বেড়ে ছাতক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। তবে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য ৪৯২টি নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App