×

সিলেট

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৬ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৮ জনের।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১১ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন সন্দেহভাজন রোগী।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৪ জনসহ ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৭৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৭ জন, হবিগঞ্জে ১১৬ জন, মৌলভীবাজারে ১২০ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন ভর্তি রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App