×

সিলেট

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৪ পিএম

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

নিহত ব্যবসায়ী শাহাব উদ্দীন। ছবি: সংগৃহীত

সিলেট নগরীর শাহপরাণ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটক ব্যক্তির নাম জালাল আহমদ (৪০)। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার দিবাগত রাত ১টার দিকে শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পুলিশ সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিনকে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যার আগে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করছিল বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এর আগে গত ১২ আগস্ট সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলা’য় নিজ বাসার ভেতর খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ট্রিপল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার নগরীতে আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় জনমনে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

প্রসঙ্গত, নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি ভোগ্যপণ্যের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে শাহপরাণ এলাকার ইসলামাবাদে নিজ বাসায় বসবাস করতেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

তথ্যমন্ত্রী ‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App