×

সিলেট

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, গরু-মহিষ, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চালসহ প্রায় ৪৬ লাখ ৩৪ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ২৮ আগস্ট তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় একযোগে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম ও প্রতাপপুর বিওপির পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়।

আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, গরু, মহিষ, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং, মোটরসাইকেল, বাংলাদেশি রসুন এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকী নৌকা। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খান

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। জব্দ করা মালামালগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি দপ্তরের সামনে কর্মকর্তার ব্যক্তিগত চেম্বার, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

সরকারি দপ্তরের সামনে কর্মকর্তার ব্যক্তিগত চেম্বার, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

‘২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ’

আইএমএফের পূর্বাভাস ‘২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ’

সরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্সে সাড়ে ৪ লাখ টাকার ইয়াবা, অতঃপর...

সরকারি হাসপাতালের এ্যাম্বুলেন্সে সাড়ে ৪ লাখ টাকার ইয়াবা, অতঃপর...

চাল-গমে গরমিল: খাদ্যগুদামের দুই কর্মকর্তা বরখাস্ত, গোডাউন সিলগালা

চাল-গমে গরমিল: খাদ্যগুদামের দুই কর্মকর্তা বরখাস্ত, গোডাউন সিলগালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App