×

সিলেট

ধর্ষণের বিচার ৯০ হাজার টাকায় রফাদফা!

Icon

​রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ)

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

ধর্ষণের বিচার ৯০ হাজার টাকায় রফাদফা!

অভিযুক্ত ধর্ষক। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ৯০ হাজার টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সমাজপতিদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সচেতন মহলে ন্যায়বিচার নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। ​ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, কিছুদিন আগে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের রাজা মিয়ার ছেলে হানিফ মিয়া গোয়ালনগর গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত ২০ আগস্ট দুপুরে পরিবারের সকলের অগোচরে সে একই গ্রামের অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে তার মা এগিয়ে এলে অভিযুক্ত হানিফ পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

​অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকেই বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালী একটি মহল উঠেপড়ে লাগে। এরই ধারাবাহিকতায় গত বুধবার স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবেদুর রহমান আবেদের মধ্যস্থতায় এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের এক সাবেক চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ধর্ষণের মতো গুরুতর অপরাধ বিচার না করে অভিযুক্ত হানিফকে ৯০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটির তথাকথিত 'মীমাংসা' করা হয়।

​এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ‘আমরা গরিব মানুষ, মামলা চালাব কীভাবে? তাই মেম্বার আবেদুর রহমানের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। তবে ৯০ হাজার টাকা জরিমানার কথা বলা হলেও আমরা হাতে পেয়েছি মাত্র ২০ হাজার টাকা।’

​তবে সালিশের বিষয়ে জানতে ইউপি সদস্য আবেদুর রহমান আবেদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই সালিশে অনেক বিশিষ্ট লোক উপস্থিত ছিলেন। ৯০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে, বাকি টাকার তারিখ দেওয়া হয়েছে। তারিখ মত টাকা দেওয়া হবে।

আইনজীবি মোজাম্মেল হক রাসেল জানান, ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যূদন্ড, ধর্ষনের মত ঘটনা কোন ভাবেই আপোষ যোগ্য নয়। এ বিষয়ে ​মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল  রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও উনার বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৃত্যুর ১৭ বছর পরও থামেনি মাইকেল জ্যাকসনের আয়

মৃত্যুর ১৭ বছর পরও থামেনি মাইকেল জ্যাকসনের আয়

দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, টাকা দিলে ভুলেরও মাফ

দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, টাকা দিলে ভুলেরও মাফ

আখাউড়ার ‘চিরচেনা যানজট’ কাটাতে উদ্যোগ, নির্ধারিত স্থানে বসবে ভ্রাম্যমাণ বিক্রেতা

আখাউড়ার ‘চিরচেনা যানজট’ কাটাতে উদ্যোগ, নির্ধারিত স্থানে বসবে ভ্রাম্যমাণ বিক্রেতা

‘তোমাদের মধ্য থেকেই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে’

‘তোমাদের মধ্য থেকেই কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App