×

সিলেট

কানাইঘাট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৪১ পিএম

কানাইঘাট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা সিজারমূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ২৯ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার চারিকাটা এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও চশমা জব্দ করা হয়।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৮০৯ পিস নিভিয়া সফট ক্রিম, ৬ হাজার ৩৬১ পিস পন্ডস ফেসওয়াশ ও ১ হাজার ৭২৪ পিস চশমা। এসব পণ্যের সিজারমূল্য ৫৭ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।

আরও পড়ুন: চার সংসদীয় কমিটিতে কমিটিতে রদবদল

এ ছাড়া ২৯ ও ৩০ আগস্ট কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক তিনটি আভিযানিক টহল দল অভিযান চালায়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৩ কেজি ভারতীয় চা-পাতা, ২০ কেজি সুপারি ও ২৩৮ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ২০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

সব মিলিয়ে পৃথক অভিযানগুলোতে জব্দ করা চোরাচালানি পণ্যের সিজারমূল্য ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App