×

সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ১৩৪

Icon

নজরুল ইসলাম, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

সিলেটে ২৪ ঘণ্টায় হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ১৩৪

ছবি: সংগৃহীত

সিলেটে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিনই বাড়ছে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ১ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাড়ি সিলেট নগরের টুকেরবাজার এলাকায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৩৪ জনের মধ্যে ৫১ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৫১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৮ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ১২ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরো পড়ুন: শেখ হাসিনাসহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশের উদ্যোগ

এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৪৪৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৬ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৭ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

এদিকে হামজনিত মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬২ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন। শুধু নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য বলছে, নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক রোগী এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনও অনেক বেশি। একদিনে ১৩৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার ওপর চাপ বাড়ছে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ, আক্রান্তদের যথাযথ চিকিৎসা এবং শিশুদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাই-আগস্টে

প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাই-আগস্টে

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

আসিফ মাহমুদের সময়কালের নথিপত্র চেয়ে দুদকের চিঠি

নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগ আসিফ মাহমুদের সময়কালের নথিপত্র চেয়ে দুদকের চিঠি

সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার

পুলিশের দাবি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App