×

সিলেট

সিলেটে চলতি বছরে হাম আক্রান্ত ছাড়াল হাজার, মোট মৃত্যু ১৫৮

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

সিলেটে চলতি বছরে হাম আক্রান্ত ছাড়াল হাজার, মোট মৃত্যু ১৫৮

ফাইল ছবি

সিলেট বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত  মোট ১০৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, সিলেটের প্রকাশিত গত ৭ মার্চের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক কেস নিয়ে নতুন করে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৫ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ৯ শিক্ষকের পদত্যাগ

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২১ জনে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৯ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ২৩ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও বেশ কিছু রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়া হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছর অদ্যাবধি সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট বিভাগে মোট ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন। বিভাগে অদ্যাবধি নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App