×

সিলেট

যেভাবে জব্দ করা হলো ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

যেভাবে জব্দ করা হলো ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান

ছবি: সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি টাকার অধিক মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) নেতৃত্বে পরিচালিত দুই দিনব্যাপী এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কম্বল, গরু ও মহিষ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ও ৭ সেপ্টেম্বর জকিগঞ্জ ব্যাটালিয়ন এবং এর অধীনস্থ বিওপিগুলোর একটি বিশেষ অপারেশন দল এই অভিযান পরিচালনা করে।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা।

আরও পড়ুন: ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে। আটককৃত মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App