×

টালিউড

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

প্রেম নিয়ে টিপস দিলেন কোয়েল

জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি : সংগৃহীত

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তার অনুরাগীর সংখ্যাও অগণিত। অভিনয়ের পাশাপাশি তার ব্যবহার, তার ব্যক্তিগত জীবন সবটাই থাকে চর্চায়। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে নায়িকাকে খুব একটা কথা বলতে দেখা যায় না। 

এই বিষয়টি তিনি লাইমলাইট থেকে একটু দূরেই রাখেন। কিন্তু এবার তিনি নতুন প্রজন্মদের ভক্তদের দিলেন প্রেম নিয়ে বিশেষ টিপস। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডুলসের মতো নয়।’ 

তিনি বলেন, ‘এরকম নয় যে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়াল্টি থাকে।’ 

অভিনেত্রীর ভাষ্যে, ‘তাই জামা কাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পড়া হয়ে গিয়েছে আর ভালো লাগছে না তো নীল জামাটা পরি, সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়। হয়তো আমি একটু পুরানোপন্থি, আর আমি ও ভাবেই ভালোবাসতে ভালোবাসি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App