×

টালিউড

রাহুলকে হারিয়ে আজীবনের আক্ষেপ প্রিয়াঙ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:১৪ পিএম

রাহুলকে হারিয়ে আজীবনের আক্ষেপ প্রিয়াঙ্কার

ছবি : সংগৃহীত

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের তালসারিতে শুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ সমুদ্রে ডুবে তার মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে দুই বাংলার শিল্পী ও দর্শকদের মধ্যে। তবে সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হচ্ছে তার জীবনসঙ্গী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে।

প্রিয় মানুষটিকে হারিয়ে ভেঙে পড়লেও ছেলে সহজ ও পরিবারের সদস্যদের সামলে নেওয়ার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা। কিন্তু একটি অপূর্ণতা তাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে, যা হয়তো সারাজীবনই বয়ে বেড়াতে হবে।

প্রিয়াঙ্কা জানান, গরমের ছুটিতে ছেলে সহজকে নিয়ে রাহুলের সঙ্গে বান্ধবগড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, একটা আক্ষেপ রয়ে যাবে আজীবন। সহজের গরমের ছুটিতে বান্ধবগড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। রাহুলকে শেষ মেসেজে লিখেছিলাম, ‘ঠিক আছে, এখনও অনেক সময় রয়েছে, রিসার্চ করে নেওয়া যাবে।’ এখন বুঝতে পারছি, আমরা ভাবি অনেক সময় আছে, কিন্তু আসলে সময় খুব কম। সময় থাকতে যা করার, করে নেওয়াই উচিত।”

আরো পড়ুন : রাহুলের মৃত্যু, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের

বর্তমানে নিজের ও ছেলের মানসিক অবস্থা প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “আমি নিজেকে কাজের মধ্যেই ব্যস্ত রাখার চেষ্টা করছি। আমার পাশে অনেক ভালো মানুষ আছেন। সহজও নিজের মতো করে সময় কাটাচ্ছে। গান, কম্পিউটার, গেমস এবং বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে ও নিজেকে ব্যস্ত রাখছে। আমিও যতটা পারি ওকে সময় দিচ্ছি। পরিবারের সবাই ওর খোঁজখবর রাখছে। রাহুলের মা কেমন আছেন, সেটা ভালো আছেন বলার অধিকার আমার নেই। আমরা সবাই চেষ্টা করছি এই কঠিন বাস্তবতাকে মেনে নিতে। সময় সবকিছু সহজ করে না, বরং নিজেকেই বোঝাতে হয়।”

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা সরকারের নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’। সৌমিক রায় চৌধুরী পরিচালিত এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, মেইয়াং চ্যাং ও সত্যম ভট্টাচার্য। সিরিজটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি-ফাইভে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন রাহুল ও প্রিয়াঙ্কা। পর্দার প্রেম বাস্তব জীবনেও গড়ায়, পরে বিয়েও করেন তারা। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে আবার এক হয়েছিলেন সন্তান ও ভালোবাসার টানে। কিন্তু রাহুলের আকস্মিক প্রয়াণে জীবনের পথচলায় আবারও একা হয়ে গেলেন প্রিয়াঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সৌরবিদ্যুৎ খাতে মাইলফলক ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App