×

টালিউড

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব

ছবি: সংগৃহীত

নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল গোটা ভারত। প্রায় এক মাস হয়ে যাচ্ছে ভারতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত ২০ জুলাই ছিল ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের সংসদ অভিযান। এরপরেই গুরুতর রূপ নেয় তাদের চলমান আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর পরেই এ আন্দোলনের প্রভাব ভারতের অন্যান্য শহরে পরতে শুরু করে।

বর্তমানে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রভাব শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই,শহরে ছড়িয়ে পড়েছে। শুধু শহরেই নয়, এর প্রভাব পড়তে শুরু করছে টলিউডেও।আন্দোলনের প্রথম দিকে বলিউড তারকারা নীরব থাকলেও ২০ জুলাইয়ের পর একে একে মুখ খোলেন অনেকেই। কিন্তু তখনও নীরব টলিউড। অবশেষে ২৩ জুলাই শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে মুখ খোলেন জিৎ। এবার শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব।

আরো পড়ুন: সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করেছেন দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন,একটাই আশায় তাঁদের কথা যা শোনা যায়। দেবের কথায়, এই ছাত্রছাত্রীরাই আমাদের দেশের ভবিষ্যৎ, যখন দেশের পড়ুয়ারা আওয়াজ তোলে তখন সেই কথা সমবেদনা, সহানুভূতির সঙ্গে শোনা দরকার।

ছাত্রছাত্রীদের এই আন্দোলন দেখে ভারত সরকারের কাছে অনুরোধ করে দেব বলেন, আমি আন্তরিক ভাবে ভারত সরকারের মাননীয় প্রতিনিধিদের এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, তাঁরা যেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন, তাঁদের অভিযোগ ও উদ্বেগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত একটি গঠনমূলক ও গ্রহণযোগ্য সমাধানের পথে এগিয়ে যান। 

একই সঙ্গে অভিনেতা সকলের কাছে আবেদন জানিয়ে বলেন, শান্তি, সংযম এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রাখুন। ভারতের সবচেয়ে বড় শক্তি বরাবরই তার তরুণ প্রজন্ম। আসুন, আমরা আমাদের যুবসমাজের পাশে দাঁড়াই।বিভাজনকে আরও গভীর করে নয়, বরং অর্থবহ সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।

উল্লেখ্য, কলকাতায় শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে তাঁদের সঙ্গে পা মেলান সৌরভ পালোধী, চন্দন সেন, ঋদ্ধি সেনের মতো টলিপাড়ার তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App