×

তথ্যপ্রযুক্তি

ইউটিউবে যুক্ত হয়েছে ডাউনলোড কোয়ালিটি কন্ট্রোল ফিচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৮ পিএম

ইউটিউবে যুক্ত হয়েছে ডাউনলোড কোয়ালিটি কন্ট্রোল ফিচার
গুগল অডিও স্ট্রিমিং সেবা ইউটিউব মিউজিকে যুক্ত করেছে ডাউনলোড কোয়ালিটি কন্ট্রোল ফিচার।ডাউনলোড ফিচারে ৩টি অপশন যুক্ত করা হয়েছে। এগুলো হলো লো, নরমাল ও হাই। এতে করে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও ও অডিও কনটেন্টের মান নির্ধারণ করতে পারবেন। সেটিংসে যুক্ত হয়েছে ‘অডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক’ ও ‘অডিও কোয়ালিটি অন ওয়াইফাই’ ফিচারে। এতে অডিও কোয়ালিটি নিয়ন্ত্রণের জন্য থাকবে লো, নরমাল, হাই ও অলওয়েজ হাই অপশন।সেটিংসে এই অপশন যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা তাদের ডেটা খরচের ওপরে নিয়ন্ত্রণ আনতে পারবেন। একইসঙ্গে অফলাইনে গান শুনতে ডিভাইসের স্টোরেজ বাঁচানোর ব্যবস্থাও নিতে পারবেন।গত মাসের শুরুতেই জানা যায়, ইউটিউব মিউজিকে নতুন আপডেট আসছে। এতে অডিও ও ভিডিও স্ট্রিমিংয়ের মান নিয়ন্ত্রণের সুবিধা আনছে ইউটিউবের প্যারেন্ট কোম্পানি গুগল।নতুন আপডেটটি পেতে হলে ব্যবহার কারীদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

‘জীবন বাঁচাতে ৩০-৪০ মিনিট সময় পেয়েছিলাম’

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

ইসলামী ব্যাংক নিয়ে অন্যান্য ব্যাংক প্রধানদের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App