×

তথ্যপ্রযুক্তি

থ্রিডি স্মার্ট ঘড়ি নিয়ে এলো ডিএক্স গ্রুপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম

থ্রিডি স্মার্ট ঘড়ি নিয়ে এলো ডিএক্স গ্রুপ

থ্রিডি স্মার্ট ঘড়ি

স্বনামধন্য ডিস্ট্রিবিউশন কোম্পানি ম গ্লোবাল ব্র্যান্ড এক্স (X) ডিএক্স গ্রুপকে দক্ষিণ এশিয়ার এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে।  এক্স ব্র্যান্ডের পণ্য সর্বোচ্চ মান নিশ্চিত করে তৈরি করা হয়েছে, সঙ্গে থাকছে ফ্যাশনেবল ডিজাইন ও ফিচার্স।

গ্লোবাল ব্র্যান্ড এক্স বিশ্বব্যাপী তরুণদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। এক্স স্মার্টওয়াচের তিনটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। এরমধ্যে ২ হাজার ৯৯ টাকায় এক্স  ওয়াচ এসই, ২ হাজার ৯৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান এবং ৪ হাজার ৪৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান প্রো পাওয়া যাচ্ছে। 

এক্স ওয়াচ ওয়ান প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ‘থ্রিডি ইন্টারফেস’ ফিচার। যা গ্রাহকদের স্মার্টওয়াচ ব্যবহারে একটি অভিনব অভিজ্ঞতা দেবে।  এছাড়া এমোলেড ডিসপ্লের এক্স ওয়াচ ওয়ান প্রো এবং  ব্লুটুথ কলিং সুবিধার এক্স ওয়াচ এসইতে সাশ্রয়ী মূল্যে আধুনিক সব ফিচার্স থাকছে।

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, তরুণরাই নতুনের নতুনত্ব এবং ফ্যাশনের ধারক। তাই তরুণদের জন্য আমরা নিয়ে এসেছি তাদের সাধ্যের মধ্যে প্রযুক্তি ও ফ্যাশনের এক অনন্য উপহার এক্স (X)। হংকং-এর ব্র্যান্ড এক্স বিশ্বব্যাপী দ্রুততম সময়ে তরুণদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি তাইওয়ানে এক্স পণ্য গ্রাহকদের কাছে অসাধারণ অভিবাদন পেয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা "এক্স" ব্র্যান্ড এর নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছি বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, এক্স স্মার্টওয়াচগুলো বাংলাদেশের প্রযুক্তির বাজারে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।

দেশব্যাপী মোবাইল, একসেসরিজের দোকান-সহ জনপ্রিয় সব ই-কমার্সে এক্স-এর পণ্য পাওয়া যাবে। স্মার্টওয়াচগুলো সম্পর্কে আরও তথ্যের জন্য এবং অর্ডার দেওয়ার জন্য [getx.co] ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App